আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৬ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

5a442c10c25fd00ce74c67b389ba5070-57b6a2475dfdd

চট্টগ্রাম মহানগরী ও জেলার পটিয়া উপজেলা থেকে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ আহমেদ রিপন (২৭), ইমরান (২৬) ও আহমেদ হোসেন রনি (২১)। এদের মধ্যে ফরহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান তিন জঙ্গি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে তথ্য পেয়ে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি নামক এলাকা থেকে ফরহাদ নামের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়।

এরপর কর্ণফুলী থানার শিকলবাহা এবং পটিয়া উপজেলা থেকে রনি এবং ইমরানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আনসারউল্লাহ বাংলা টিমের সক্রিয় কর্মী বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

তিনি জানান, তারা তিনজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ,  তিনটি মোবাইল ও ১৩টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G