আপনার আজকের রাশিফল (২৭ জানুয়ারী ২০১৫)

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৯:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

imagesআপনার আজকের দিনটি কেমন যাবে:

 

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। সাবেক প্রেমিক-প্রেমিকার সঙ্গে আকস্মিকভাবে সাক্ষাৎ ঘটতে পারে।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

মিথুন (২২ মে—২১ জুন)
ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

কর্কট (২২ জুন—২২ জুলাই)
সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। পেশাগত দ্বন্দ্বের অবসান হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক প্রয়োজনে আজ আপনার কর্মসূচিতে রদবদল করতে হতে পারে।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে তৎপর হোন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
কর্মস্থলে আপনার বিচক্ষণতার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হবে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। দূরের যাত্রা শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। শিক্ষার্থীদের কারও কারও ভর্তি-সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায়িক লেনদেন শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
পরিবারের কোনো সদস্য আপনার বিপক্ষে অবস্থান নিতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরে কোথাও ভ্রমণের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
শিক্ষা ক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছ থেকে পছন্দের জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটতে পারে।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। রাজনীতিতে আপনার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। কোনো পুরোনো স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দূরের যাত্রা শুভ। আর্থিক লেনদেনে লাভবান হবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়বে। ব্যবসায়ে অংশীদারের সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। নতুন চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হবে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G