আপনার রাশিফল:১৩ এপ্রিল
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
আজ ১৩ এপ্রিল। এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক-জাতিকা।
আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৪ ও ৯। গুরুত্বপূর্ণ দিন রবি ও মঙ্গলবার। শুভ রং গোলাপি, বাদামি, তামাটে।
এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকুন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। উচিত হচ্ছে না জেনেও কেউ কেউ পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে প্রেমের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনৈতিক কর্মকান্ড থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন। সন্তানসন্তুতির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। দাহ্য পদার্থ ব্যবহারে সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুসংবাদ দিয়ে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আর্থিক লেনদেন শুভ। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি হতে পারে। কোনো গোপন শত্রুর পরিচয় জানা যেতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বৈদেশিক যোগাযোগ শুভ। প্রেমের ঝড়ো হাওয়া আজ আপনার মনকে নাড়া দিতে পারে। পারিবারিক দ্বন্দের অবসান হবে। সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। পারিবারিক দ্বন্দের অবসান হবে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পাওনা আদায়ে কুশলী হোন। মিডিয়া কর্মীদের কেউ কেউ চমকপ্রদ তথ্য পরিবেশন করে সাড়া ফেলতে সক্ষম হবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দ্বন্দের অবসান হবে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্প সংস্থাপন কিংবা প্রকল্প বাস্তবায়নের কাজে অগ্রগতি হবে। আজ হঠাৎ করেই হাতে টাকা পয়সা চলে আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
প্রতিক্ষণ/এডি/নূর























