আফগানিস্তানে ভূমিধসে নিহত ৫২

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

1414659838আফগানিস্তানের বাদাখসান প্রদেশে ভূমিধসের ঘটনায় ৫২জন নিহত হয়েছে।

মঙ্গলবার প্রদেশের খওয়ান জেলায় এ ঘটনা ঘটে।

খবরে বলা হয়, ভূমিধসে অন্তত ১০০ বাড়ি ধসে পড়েছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ২৫ নারী ও ২২ শিশু রয়েছে।

প্রাদেশিক গভর্নর গুল মোহাম্মদ বিদার জানান, এ ঘটনায় রাজধানী কাবুলে সাহায্যের কথা জানানো হয়েছে। উদ্ধারকাজে সহায়তার জন্য তারা দুটো হেলিকপ্টার পাঠাচ্ছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র লাল মোহাম্মদ আহমাদজাই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত মে মাসে ভারি বর্ষণে বাদাখসানের প্রান্তিক একটি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছিল। ওই ভূমিধসে অন্তত ৩০০ মানুষের প্রাণহানি হয়।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G