আফগান পার্লামেন্ট ভবনের সামনে হামলা

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

হামলাআফগানিস্তানের পার্লামেন্ট ভবনের সামনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।

সোমবার সকালে সংসদ অধিবেশন চলার সময় হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে ওঠে ভবনটি। খবর আলজাজিরার।

কাবুল থেকে আলজাজিরার প্রতিবেদক জেনিফার জানান, হামলার সময় পার্লামেন্টের স্পিকার তার আসনে ছিলেন।

‘আমরা দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছি এবং সম্ভবত গোলাগুলির শব্দও শুনেছি। এ সময় রাজনীতিবিদদের সংসদ ভবন থেকে সরিয়ে নেয়া হয়,’ যোগ করেন আলজাজিরার প্রতিবেদক।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G