আমেরিকায় মহিলাদের জন্য প্রথম মসজিদ

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

islam_bg1_289037885আমেরিকার লস এঞ্জেলেসে মহিলাদের জন্য প্রথম মসজিদ খুলে দেওয়া হয়েছে।

গতকাল (শুক্রবার, ৩০ জানুয়ারি) ভোর থেকে আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে আগত দেড় শতাধিক মহিলা ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন। এই মসজিদে শুধু মহিলারা নামাজ আদায় করতে পারবেন। এটা মহিলাদের আলাদাভাবে নামাজের জন্য প্রথম মসজিদ। আপাতত এই মসজিদে শুধু সাপ্তাহিক জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

গতকাল প্রথম জুমায় উপস্থিত মহিলা মুসল্লিদের আলাদা মসজিদ প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ সংবাদ মাধ্যমে এটা নিয়ে কথাও বলেন। তারা মনে করছেন, এই মসজিদের পরিবেশে তারা স্বাধীনভাবে ধর্মচর্চা করতে পারবেন, ইসলামের বিভিন্ন অনুসাশন একান্তভাবে পালন করার পাশাপশি ধর্ম শিক্ষায় মনোযোগী হতে পারবেন। অবশ্য মুসলিম কমিউনিটিতে মহিলাদের আলাদা মসজিদের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। লস এঞ্জেলেসে মহিলাদের পৃথক মসজিদের উদ্বোধনের খবর সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করে।

 প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G