আরটিভির গাড়ির ধাক্কায় আহত ৩

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

rtvরাজধানীর কাকরাইলে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির গাড়ির ধাক্কায় মা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- লিমা দেবনাথ (২৯), ছেলে মৌমিত (৩) ও রিকশাচালক বিল্লাল হোসেন (৭০)।

লিমা দেবনাথ জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে ছেলেকে শান্তিবাগ কিডস টিউটোরিয়াল স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় আরটিভির একটি গাড়ি পেছন থেকে তাদের রিকশাকে ধাক্কা দেয়।’

ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে আরটিভির গাড়িটি একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মা-ছেলে ও রিকশাচালক আহত হয়। পরে তাদেরকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রিকশাচালক বিল্লালের একটি পা ভেঙ্গে গেছে।’

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/নাজমা

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G