আড়াই বছরেও শুরু হয়নি রানা প্লাজার বিচার

প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ১১:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২০ পূর্বাহ্ণ

অর্থনীতি ডেস্ক

rana-plazaবাংলাদেশের শিল্প দুর্ঘটনার ইতিহাসে আলোচিত রানা প্লাজা ধসে এক হাজারেরও বেশি শ্রমিক নিহত হবার পর আড়াই বছর পার হলেও শুরু হয়নি বিচার কাজ। আদালতের নির্দেশনা থাকার পরও অভিযুক্ত ৪ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ২টি মন্ত্রণালয় অনুমতি না দেয়ায় বিচার শুরু করা যাচ্ছেনা বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীর।

তবে, নিজ মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তার বিষয়ে কিছুই জানেন না বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এদিকে, আড়াই বছরেও বিচার শুরু না হওয়ায় ক্ষুব্ধ নিহত শ্রমিকদের স্বজনরা। ভবন নির্মাণে অনিয়ম আর মালিকের চরম লোভের শিকার হয়ে ২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এতে প্রাণ হারান জীবিকার তাগিদে কাজ করতে আসা নিরীহ শ্রমিকরা। সরকারি হিসেব অনুযায়ী নিহত ১১শ ৩৬জন আর আহত ২ হাজার। তবে, শ্রমিকদের মতে, এ সংখ্যা আরও বেশী।

অঙ্গহানি কিংবা স্বজন হারিয়ে শোকাহত শ্রমিকরা অনিশ্চয়তায় রয়েছেন বিচার পাওয়া নিয়েও। রানা প্লাজা ধসের ঘটনায় শ্রমিক নিহতের পাশাপাশি, ভবন নির্মাণে ত্রুটিসহ অস্ত্র ও মাদক আইনের অভিযোগ এনে মোট ৫টি মামলা করা হয়।

rana-plaza২ঘটনার দীর্ঘ দিন পর সিআইডি অভিযোগ পত্র দাখিল করলেও অভিযুক্ত ৪জন সরকারি কর্মকর্তাকে আসামি করার বিষয়ে পাওয়া যায়নি সরকারী অনুমোদন। ঢাকা সিজেএম কোর্টের অতিরিক্ত পিপি আনোয়ার কবির বাবুল বলেন, ‘দুটি তারিখ পার হলেও এই চারজনকে আসামি করার কোন অনুমোদন আমরা পাইনি। যার কারণে এ মামলার বিচার কাজ প্রলম্বিত হয়ে যাচ্ছে।’ সরকারি কর্মকর্তাকে আসামী করার বিষয়ে আদালতের নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

তিনি বলেন, ‘বিষয়টি আমরা জানা ছিল না। এমনটি যদি হয়ে থাকে আমরা অবশ্যই বিষয়টির অনুমোদন করবো। যারা দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G