আ.লীগ নেতাসহ তিন জনকে হত্যার হুমকি

প্রকাশঃ সেপ্টেম্বর ২, ২০১৫ সময়ঃ ৩:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

answerullaএবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সহ আরো দুই জনকে এসএমএস করে হত্যার হুমকি দিয়েছে আনসার উল্লাহ বাংলা টিম। হুমকি প্রাপ্তা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. অনুপম সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডাভোকেট রানা দাশগুপ্ত ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডাভোকেট অশোক কুমার দাশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অশোক কুমার দাশের মোবাইল ফোনে একটি রবি নম্বর থেকে এ হুমকি দেয়া হয়। এ ব্যাপারে দুপুর তিনটার দিকে নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অ্যাডভোকেট অশোক।

এ সম্পর্কে কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে এপিপি অশোক কুমার দাশের মোবাইলে একটি রবি নম্বর থেকে এসএমএস দিয়ে আনসারুল্লাহ বাংলাটিমের নামে হত্যার হুমকি দেয়া হয়েছে। এতে বলা হয়, আপনি (অশোক) ড. অনুপম সেন ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হচ্ছেন ভারতের দালাল। আপনাকে আগামীকালের মধ্যে হত্যা করা হবে। এরপর অনুপম সেন ও রানা দাশগুপ্তকে হত্যা করা হবে।’

ওসি আরো বলেন, ‘বিষয়টি জানিয়ে দুপুর তিনটার দিকে অ্যাডাভোকেট অশোক কুমার থানায় একটি জিডি করেন। আমরা তা সিরিয়াসলি নিয়ে তদন্ত করছি। পাশাপাশি হুমকি প্রাপ্তদের নিরাপত্তার বিষয়টিও উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি।’

তবে হুমকির বিষয়টি জানা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ড. অনুপম সেন ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G