ইউরোপে প্রথম জিকা ভাইরাস শনাক্ত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৬ সময়ঃ ১১:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

zikaযুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপে প্রথম জিকা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ইউরোপের স্পেনে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্ত ঐ নারী সম্প্রতি কলম্বিয়া থেকে দেশে ফিরেছেন। সম্ভবত সেখানেই সংক্রমিত হয়েছেন তিনি। আক্রান্ত নারীকে উত্তর-পূর্ব কাতালোনিয়া অঞ্চলে পাওয়া গেছে। বিবৃতিতে ঐ নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, ব্রাজিল, কানাডা, চিলি ও আমেরিকার কমপক্ষে ২০টি দেশে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস। এই ভাইরাসের কারণে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মানোর হার বাড়ছে। গত কয়েক মাসে শুধুমাত্র লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেই ছোট মস্তিষ্ক নিয়ে জন্মেছে ৪ হাজারের বেশি শিশু। এই ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে যে দক্ষিণ ও উত্তর আমেরিকায় এ বছর ৪০ লাখের মতো মানুষ এতে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার জিকার প্রাদুর্ভাব ঘটেছে এমন এলাকা থেকে যারা আসা-যাওয়া করছেন তারা রক্তদান করলে তা যেন কারো শরীরে দেয়া না হয়। এজন্য বিভিন্ন দেশকে পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জিকা ভাইরাসের ব্যবহার উপযোগী একটি প্রতিষেধক তৈরি করে বাজারে ছাড়তে দশ বছরের মতো সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন গবেষকরা। কিন্তু সম্প্রতি ভারতের হায়দ্রাবাদের একদল বিজ্ঞানী দাবি করেছেন, জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরি করেছেন তারা। তবে এটি চূড়ান্তভাবে ব্যবহারের আগে পরীক্ষামূলকভাবে ব্যবহারে বেশ কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন তারা।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G