ইদলিব শহরে বিমান হামলায় নিহত ৪৩

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৮:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

maxresdefaultসিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তুপ থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরের স্থানীয় অধিবাসীরা জানান, হামলার সময় বাজার, বাড়িঘর ও সরকারি ভবনগুলোতে আক্রমণ চালানো হয়েছে। যদিও সিরিয় একিটি পর্যবেক্ষক সংস্থা বলছে, ওই হামলা সম্ভবত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এবং নিহতদের বেশিরভাগই আসাদ সরকার বিরোধী বিদ্রোহী। ইদলিব শহরের স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা বলেছেন, কয়েক দফা চালানো বিমান হামলায় শহরের মার্কেট, অনেক সরকারী ভবন, আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। তাদের ধারণা রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে।

যদিও রাশিয়া ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু এখনও জানা যায়নি। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, দেশটির রাজধানীতে সেনাবাহিনীর একটি বাসে বিস্ফোরণের ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছে। উল্লেখ্য সেপ্টেম্বর মাসে সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে রাশিয়া। যদিও অনেকে বলছেন রাশিয়া শুধুমাত্র পশ্চিমা নিয়ন্ত্রিত বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G