ইরাকে নিহত ৫৫

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৪:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

iraqইরাকের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ফালুজায় সামরিক বাহিনীর গাড়িবহরে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

আনবার প্রদেশের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এই হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দোষারোপ করছে নিরাপত্তা বাহিনী।

ইরাকি সরকারের যৌথ সামরিক কমান্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান ইবরাহীম বলেন, হামলায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ সৈন্য থাকার কথা নিশ্চিত হওয়া গেছে।

এই হামলা সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর জন্য বড় আঘাত হয়ে থাকছে বলেও উল্লেখ করছেন তিনি।

মুসলিম প্রধান শহর রামাদি পুনর্দখলে নিরাপত্তা বাহিনী যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই এ হামলা চালানো হলো বলে জানান এ সেনা কর্মকর্তা।

তথ্যসূত্র-আল জাজিরা

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G