ঈদের পরই দল পুনর্গঠন; বিএনপি

প্রকাশঃ জুলাই ৭, ২০১৫ সময়ঃ ৯:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

পুনর্গঠনঈদের পর পুরোদমে বিএনপির দল পুনর্গঠনের কাজ চলবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে বের হয়ে তিনি এ কথা জানান।

রাত সাড়ে ৯টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বেগম জিয়া। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলতি বছরের শুরুতে দ্বিতীয়দফা আন্দোলনের পর এই প্রথম বৈঠকে বসলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন,দল পুনর্গঠন, নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, আন্দোলনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ঈদের পরে তাদের দল পুনর্গঠনের কাজ জোরালো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, বেগম সারোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুল হাসান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ নেতারা।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G