ঈদে ভোগান্তি কমাতে যৌথ কমিটি

প্রকাশঃ জুন ২৪, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

bussঈদে ঘরমুখো যাত্রীরা যাতে ভোগান্তিতে কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, গঠন করা হয়েছে যৌথ কমিটি। কমিটির নির্দেশনা মতো ইতোমধ্যেই নেয়া হচ্ছে নানা পদক্ষেপ।

মঙ্গলবার বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের সময়ে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এ বৈঠকের আয়োজন করা হয়।

এরমধ্যে থাকছে- ঈদের তিন দিন আগে থেকে তিন দিন পর্যন্ত যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ১০ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সারাদেশের সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

৬ দিন কাভার্ড ভ্যান ও লড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ওষুধ, পচনশীল ও উৎপাদনমুখি পণ্য পরিবহনে নিয়োজিত যানগুলো যথারীতি চলবে।

সারাদেশের নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতে বিআরটিএ সদর কার্যালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ, বিআরটিসি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে সমন্বয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ঢাকা মহানগরীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলী পৃথক বাস টার্মিনালেও যানজট নিরসনে কাজ করবে একটি কমিটি।

বৈঠকে সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ প্রায় শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে খুলে দেয়া হবে। ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে ইতোমধ্যে ১৪০ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। ১৪টি বাইপাস সড়কের মধ্যে ১২টি বাইপাস সড়কের কাজ শেষ হয়েছে। শেরপুর-জামালপুরের রাস্তার অবস্থা খুব ভালো। এবারে কোনো ভোগান্তি হবে না। জাতীয় মহাসড়কে লক্কড়-ঝক্কড় বাস চলতে দেয়া হবে না।’

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পুলিশের আইজি, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ বিভিন্ন জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G