উড়ন্ত বিমানের লেজ ছুঁলে মোটা পুরস্কার!

প্রকাশঃ এপ্রিল ৫, ২০১৫ সময়ঃ ৮:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

চিত্র-বিচিত্র ডেস্ক:

beach3উড়ন্ত বিমান কখনও কেউ ছুঁতে পারে? প্রশ্নটা শোনার পর নিশ্চয় ভাবছেন এ আবার কেমন কথা। এমনই এক চ্যালেঞ্জের বিজ্ঞাপন দিয়ে পর্যটক আকর্ষণ করে বাজিমাত করতে নেমেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এক সমুদ্রসৈকতের কর্তৃপক্ষ।

অবস্থানগতভাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট মার্টিনের ‘সান সেট’ নামের এই সমুদ্রসৈকতটি ভারী মজার। এই সমুদ্রসৈকতের ঠিক পাশেই প্রিন্সেস জুলিয়ানা আন্তর্জাতিক বিমানবন্দর।

এই সমুদ্রসৈকতের খুব কাছ দিয়ে বিমান ওঠানামা করে। ফলে এই সমুদ্রসৈকতে স্নান বা সময় কাটাতে যাওয়া পর্যটকরা খুব কাছ থেকে বিমানের ওঠানামা দেখতে পান।

এই সমুদ্রসৈকতে ঘুরে আসা কেভিন নামের এক ব্রিটিশ পর্যটক এই নিযে নিজের অভিজ্ঞতা জানাতে গিযে বলেন, বিচে শুয়ে থাকার সময় হঠাৎ একটা বিমান ওপর দিয়ে উঠে গেল, মনে হচ্ছিল বিমানটা একেবারে গায়ের ওপর উঠে আসবে। প্রথমটায় ভয়ও পেযে গিয়েছিলাম। পরে ব্যাপরটা দারুণ লাগল। কী সুন্দর ব্যাপার। এত কাছ থেকে কোনও বিমান যেতে পারে সেটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। একা কেভিন নন এই সমুদ্রসৈকতের ঘুরতে আসা বহু পর্যটক এমন বিরল দৃশ্য দেখে মোহিত।

এই সুযোগে দেশের পর্যটক দপ্তর বিজ্ঞাপন দিতে শুরু করেছে। উড়ন্ত বিমানের লেজ ছুঁলে মোটা পুরস্কার। তবে পুরস্কারের লোভে নয় এত সামনে থেকে বিমান মানে মানুষের উদ্ভাবনা আর সমুদ্রসৈকত মানে প্রকৃতির সৌন্দর্যের মেলবন্ধন দেখতে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। সূত্র- জি নিউজ।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G