উত্তরবঙ্গেও পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি

প্রকাশঃ মে ২৩, ২০১৫ সময়ঃ ৯:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

poribohonচলমান পরিবহন শ্রমিক সংকটের নিরসন না হলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মণ্ডল।

শুক্রবার রাতে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও সম্মিলিত শ্রমিক ফেডারেশনের এ মতবিনিময় সভার আয়োজন করে।

উল্লেখ্য, সোহাগ পরিবহনের চালকের নিঃশর্ত মুক্তি ও মধুখালী থানার ওসি প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের ১০ জেলার ২১ রুটে পরিবহন ধর্মঘট চলছে।

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G