উপসচিব কামরুল আলম বরখাস্ত

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Govt_logo_banglanews24_811957151দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক(উপসচিব) মো. কামরুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি’২০১৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সুনামগঞ্জ জেলার সাবেক এডিসি (সার্বিক) কামরুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সুনামগঞ্জ সদর থানার মামলার চার্জশিট আদালতে দাখিল হওয়ায় তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

 

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G