একগ্লাস লেবুর শরবত দিবে মাইগ্রেনের সমাধান!

প্রকাশঃ ডিসেম্বর ২০, ২০১৬ সময়ঃ ২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৯ অপরাহ্ণ

এসেনশিয়াল অয়েলের মধ্যে সবচেয়ে উপকারী ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই তেলের জটিল গঠনে থাকে ১৫০টি জরুরি উপাদান। যা অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টিডিপ্রেস্যান্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, ডিটক্সিফায়ার হিসেবে ভাল কাজ করে।
এই ল্যাভেন্ডার অয়েল ম্যাসাজের কাজে ব্যবহার করার কথা এত দিন জানতেন। কিন্তু জানেন কি আপনি ল্যাভেন্ডার অয়েলে খেতেও পারেন? ল্যাভেন্ডার অয়েল লেমোনেডে মিশিয়ে খেলে নিমেষে মাথা যন্ত্রণা কমে যাবে।মাথা যন্ত্রণা কমানোর জন্য এসেনশিয়াল অয়েলের উপকারিতা তো জানেন। কিন্তু লেমোনেড যে মাথা যন্ত্রণা সারাতে পারে তা জানতেন কি?

-ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: ১ ফোঁটা
-লেবুর রস: ৬টা লেবুর
-কাঁচা মধু: ১ কাপ
-জল: ১২ কাপ

-সব উপকরণ একটা সসপ্যানে মেশান। এই মিশ্রণ ঠান্ডা করুন, চাইলে আরও পানি বা মধু মেশাতে পারেন। ঢাকা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। এই ল্যাভেন্ডার লেমোনেড যে কোনও ব্যথা, অনেক দিন ধরে থাকা মাথায় যন্ত্রণা কমায়। শরীরের ভারসাম্য বজায় রাখে।
-যদি ল্যাভেন্ডার অয়েল খেতে না চান তাহলে গরম জলে ৫-৬ ফোঁটা মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করতে পারেন। বাড়ি বা অফিসে ১০-১২ ফোঁটা এসেনশিয়াল অয়েল ডিফিউজ করলেও মাথা যন্ত্রণা থেকে রেহাই পেতে পারেন।

 

 

প্রতিক্ষণ/এডি/তাজিন

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G