একুয়েডরে দুই দফা ভূমিকম্প, নিহত ১

প্রকাশঃ মে ১৯, ২০১৬ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

earth_qeaike_10678

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে বুধবার একুয়েডরে ৬ দশমিক ৭ মাত্রা এবং ৬ দশমিক ৮ মাত্রার দুটি ভূমিকম্প হয়। এতে একজনের মৃত্যু ও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পের ফলে উপকূলীয় কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, মানুষেরা আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করছিল।

গেল মাসে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৬৫০ জনের মৃত্যু হয়। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জানিয়েছেন, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কুইটো থেকে ২২৯ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে।

তিনি বলেন, আতঙ্কিত মানুষেরা ভবন ছেড়ে দ্রুত বেরুতে গিয়ে সামান্য আহত হয়েছেন। একজন ব্যক্তি মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেছেন তা পরিষ্কার নয়। তিনি আরো বলেন, “প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভূমিকম্পের জন্যেই তিনি মারা গেছেন। তিনি তোসাগুয়া শহরের একজন জ্যেষ্ঠ নাগরিক।” ভূমিকম্পের কারণে সোমবার পর্যন্ত মানাবি ও এসমেরালডাস প্রদেশে স্কুল বন্ধ রাখা হয়েছে বলেও কোরেয়া জানিয়েছেন।

এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলো এই দুটি ভূমিকম্প সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ১৬ এপ্রিল একুয়েডরের ভূমিকম্পে ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, প্রায় ২৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, আর্থিক হিসাবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি ডলারের।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G