এটিএন বাংলার ঈদ আয়োজনে আতিফ

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ৬:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

যয

প্রতি বারের মত এবারও বিশেষ কিছু অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এটিএন বাংলার ঈদ আয়োজন। এবারের ঈদ অনুষ্ঠান মালায় ঈদ উল ফিতরের বিশেষ  চমক হিসেবে থাকছে উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। জানা গেছে, ঈদের পরের দিন রাত ১০টা ৪৫মিনিটে প্রচার হবে বলিউডের এই জনপ্রিয় গায়কের অংশগ্রহণে বিশেষ সংগীতানুষ্ঠান ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’।

অনুষ্ঠানে আতিফ আসলাম ছাড়াও গান পরিবেশন করবেন আকৃতি কাক্কার, মমতা শর্মা ও সাব্বির খান। অনুষ্ঠানের উল্লে­খযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘আরাহা হু মে’, ‘জুদা হোকে ভি’, ‘দূরি সাহি যায়ে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনে লাগা হু’, ‘তু জানে না’, পিয়া ওরে পিয়া’, ‘হোনা থা পেয়ার’, ‘লাবো কো’ ইত্যাদি। হিন্দি এসব গানের পাশাপাশি শিল্পীদের কন্ঠে থাকবে জনপ্রিয় সব বাংলা গানও।

উল্লে­খ্য, গত ২৯ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে অনুষ্ঠিত হয় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট। এটিএন এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা সমগ্র অনুষ্ঠানটি ধারণ করে। এ অনুষ্ঠানটিই এবারের ঈদে প্রচার হবে। দেবাশিষ বিশ্বাস ও আমব্রিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G