এবার চবি ছাত্র অপহৃত

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৭ সময়ঃ ৯:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ পূর্বাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন,চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) বাংলা বিভাগের এক ছাত্রের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার অন্য বিভাগের আরেক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ছাত্রের নাম তারিকুল ইসলাম রনি।

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকা থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে তাকে অপহরণ করা হয় বলে জানা যায়।

অপহৃত তারিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের ছাত্র। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নগরীর মুরাদপুর মোড় থেকে রনিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইট এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে তার বন্ধু নুরুল্লাহকে মারধর করে ঐ অপরহরণকারীরা। এসময় তারা নুরুল্লাহর কাছ থেকে রনির অবস্থান জেনে নিয়ে নুরুল্লাকে একটি খালের পাশে ফেলে রেখে চলে যায়। পরে মুরাদপুর গিয়ে রনিকে অপহরণ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, রনির বন্ধুরা আমার কাছে অপহরণের বিষয়টি জানিয়েছে। বিষয়টি জানার পর আমি চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G