এবার জঙ্গি আস্তানা সন্দেহে আরও দুই বাড়িতে অভিযান

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৭ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৯ পূর্বাহ্ণ

সিলেটের পর এবার পাশ্ববর্তী জেলা মৌলভীবাজারে ২টি জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে।

বুধবার ভোর থেকে পৃথক ২টি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ।

শহরেরর বড়হাট এলাকায় একটি বাসা ও সদর উপজেলার সরকারবাজার ফতেহপুর এলাকায় একই মালিকের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে সরকারবাজার ফতেহপুরে ব্যাপক পুলিশ ও র‌্যাবের সাথে গুলাগুলি চলছে। জঙ্গিরা ভেতর থেকে গ্রেনেড ছুঁড়ছে।

পুলিশ জানায় ভোরে বড়হাট এলাকায় একটি বাসায় জঙ্গিরা অবস্থান করছে বলে খবর পেয়ে বড়হাট এলাকার লন্ডন প্রবাসী সাইফুল ইসলামের বাসায় অভিযান চালায়। সেখান থেকে একই মালিকের গ্রামের বাড়ি সরকারবাজার ফতেহপুরেও জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। এরপর উভয় এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।

বড়হাট এলাকার বাসিন্দা শিবলু রহমান বলেন, এলাকাবাসী সবাই জানে এই বাসাটিতে কেউ থাকেন না। এই জঙ্গিরা কখন এখানে অবস্থান নিয়েছে আমরা বুঝতে পারিনি। আর একই মালিকের বাসা ও বাড়িতে ২জাগায়ই জঙ্গিরা আস্তানা গেড়েছে বিষয়টা কেমন জানি মনে হচ্ছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান জানান, অভিযান অব্যাহত আছে এবং অন্যান্য বাহিনী যুক্ত হচ্ছে। উভয় বাসয় পুলিশ ঘেরাও করে রেখেছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G