এমপি লিটনের জামিন নামঞ্জুর

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৩:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

mp litonগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত। শিশু সৌরভকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি তিনি। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতের বিচারক মাইনুল হাসান ইউসুফ ওই আদেশ দেন।

এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বাবু জানান, হত্যা চেষ্টা ও বাড়ি ভাঙচুরের দুটি মামলায় এমপি লিটনের জামিনের আবেদন আদালতে দাখিল করা হয়। বিচারক আবেদন নামঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর শুনানির তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে মাতাল অবস্থায় এমপি লিটনের ছোঁড়া পিস্তুলের গুলিতে আহত হয় শিশু শাহাদাত হোসেন সৌরভ। শিশুটি এখনও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

এছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় আরো একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।

এমপি লিটন বর্তমানে গাইবান্ধা জেলা করাগারে রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G