এরশাদের ৮৫তম জন্মদিন আজ

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১১:৩০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

eersadপ্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৮৫ তম জন্মদিন আজ শুক্রবার।

১৯৩০ সালের ২০ মার্চ হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান কুড়িগ্রাম জেলায় তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে দলীয় নেতাকর্মী আর পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে কেক কাটেন তিনি।

দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন- তার পালিত কন্যা ও মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী ও তার পরিবার, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, তাজ রহমান, যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সন্ধ্যায় হোটেল ওয়েস্টিনে এরশাদের জন্মদিন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন।

এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সরকারের মন্ত্রী, এমপিসহ গুরত্বপূর্ণ পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/নাহিদা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G