এলজির পণ্য কিনে মাশরাফির সাথে বিদেশ ভ্রমণের সুযোগ

প্রকাশঃ আগস্ট ২৮, ২০১৭ সময়ঃ ১:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে এলজি ইলেক্ট্রনিক্স।

এলজি অনুমোদিত শো-রুম থেকে পণ্য কিনলে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতারা। ঐ কার্ড ঘষে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি ফ্রি এলইডি টিভি ও ডিপ ফ্রিজ পুরস্কারও রয়েছে। মাসিক কিস্তিতেও কেনা যাবে এলজি পণ্য।

এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ উৎসবকে আরো আনন্দঘন করার জন্য নতুন অফার দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে- মাশরাফির সঙ্গে বিদেশ ভ্রমণসহ বিক্রিত পণ্যে শতভাগ পর্যন্ত ছাড়।’

তিনি আরও বলেন, ‘এলজির পণ্য কিংবা অফার সম্পর্কে জানতে কাছের এলজি-বাটারফ্লাই শো-রুম কিংবা কাস্টমার কেয়ারের ০৯৬১১১৫১৫১৫ নম্বরে কল করতে পারেন।’

প্রতিক্ষণ/এডি/শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G