এ দেশের আদালতে বিচার হয় না

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dipon babaদুর্বৃত্তদের হামলায় ছেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের হত্যাকারীদের বিচার চান না বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। কারণ হিসেবে তিনি বলেন, এ দেশের আদালতে বিচার হয় না। তবে এ ঘটনায় একটি মামলা করবেন তিনি।

শনিবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের এসব কথা বলে ক্ষোভ প্রকাশ করেন। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, এদেশের আদালতে বিচার চেয়ে লাভ কী? মানুষের শুভ বুদ্ধির উদয় হোক। শুধু নিয়ম অনুযায়ী আদালতে ছেলে হত্যার একটি মামলা করবো। আশা করি উভয় পক্ষেরেই শুভ বুদ্ধির উদয় হবে।

তিনি আরো বলেন, ‘দুপুর দেড়টা পর্যন্ত ছেলে আমার সঙ্গেই ছিল। এর পর ফয়সাল তার প্রকাশনী প্রতিষ্ঠানে যায়। খোঁজ নেয়ার পর আমি তাকে কয়েকবার ফোন দিই। কিন্তু সে মোবাইল ধরেনি। এরপর আমি বিকেল ৪টার দিকে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার ১৩১ নম্বর ছেলের কার্যালয়ে যাই।

নিহতের বাবা আরো বলেন, ওই সময় তিনি কার্যালয়ের দরজা খুলতে গিয়ে বন্ধ পান। এ সময় কাচের দরজা দিয়ে ভেতরে আলো জ্বলতে দেখেন। ছেলে বাইরে গেছে ভেবে তখন তিনি সেখান থেকে চলে যান। পরে ছেলের বউকে ফোন করলে জানতে পারেন, দুর্বৃত্তরা লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর মালিক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। এই কথা শুনে তিনি লোকজন নিয়ে আবার ছেলের কার্যালয়ে গিয়ে দরজা ভেঙে দেখেন, রক্তাক্ত অবস্থায় তার ছেলে পড়ে আছে।

ওই অবস্থায় ফয়সাল আরেফিনকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের আবাসিক সার্জন রিয়াজ মোর্শেদ দীপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G