ওয়ালমার্টে কমেছে গরুর মাংসের দাম, কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের

প্রকাশঃ জুলাই ৯, ২০২৬ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট গরুর মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। তবে এ সিদ্ধান্ত প্রকাশের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের উদ্যোগেই এই মূল্যছাড় দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) ওয়ালমার্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রীষ্মকালীন মৌসুম উপলক্ষে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দেওয়া হবে। ঘোষণায় কোথাও ট্রাম্প বা তার প্রশাসনের কোনো ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

এর কিছু সময় পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার প্রশাসনের অনুরোধে ওয়ালমার্ট ব্যাপকভাবে বিভিন্ন পণ্যের দাম কমাচ্ছে। তিনি প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম বৃহৎ ও সফল খুচরা বিক্রেতা হিসেবেও উল্লেখ করেন।

তবে ট্রাম্পের ওই পোস্ট দেওয়ার আগেই ওয়ালমার্ট তাদের ওয়েবসাইটে মূল্যছাড় সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

ওয়ালমার্ট ইউএসের প্রধান মার্চেন্ট জুলি বারবার জানান, গ্রীষ্মকালকে কেন্দ্র করে ক্রেতাদের সাশ্রয়ী কেনাকাটার সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূল্যছাড়ের আওতায় রয়েছে গরুর মাংস, তাজা ফলমূল, পানীয়, সুইমিং পুল, খেলনা, বারবিকিউ গ্রিল এবং মৌসুমি পোশাকসহ বিভিন্ন পণ্য।

তার ভাষ্য, পরিবার নিয়ে ছুটি কাটানো, বারবিকিউ আয়োজন কিংবা নিয়মিত বাজার করার ক্ষেত্রে ক্রেতারা যেন কম খরচে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এদিকে বাজারে প্রতিযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় সুপারমার্কেট চেইনও নির্দিষ্ট পণ্যে মূল্যছাড়ের পরিকল্পনা করছে। এরই অংশ হিসেবে গত জুনে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ক্রোগার জানায়, ক্রেতাদের কেনাকাটায় উৎসাহিত করতে পরীক্ষামূলকভাবে কিছু পণ্যের দাম কমানো হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G