কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৬ সময়ঃ ১২:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

i_image_1470806773কক্সবাজারে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।  বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ আসে বিজিবির কাছে।

খবর পেয়ে বিজিবি সাবরাং বিওপির একদল সদস্য বৃহস্পতিবার ভোরে ঐ এলাকায় অভিযান চালান। এ সময় একটি নৌকাকে সাবরাং পয়েন্টের দিকে আসতে দেখে বিজিবির দল নৌকাটিকে ধাওয়া করে।

একপর্যায়ে নৌকার আরোহীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে এক  লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন।

এর আগে গতকাল রাত ১১টার দিকে টেকনাফের লেংগুরবিল সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবির একটি টহল দল।

প্রতিক্ষণ/এ/ডি/তা.আ.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G