কটিয়াদীতে ট্রাকে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৯:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

কিশোরগঞ্জকিশোরগঞ্জের কটিয়াদীতে একটি ট্রাকে আগুন ও একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতে এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোররাত ৩টার দিকে উপজেলার দড়িচড়িয়াকোনা এলাকায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নেভায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া ভোগপাড়ায় খালি একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কটিয়াদী থানার এসআই আলমগীর হোসেন দুটি বিষয়ে নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশ করতে ‘ব্যর্থ হয়ে’ সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ অবরোধের মধ্যে দফায় দফায় হরতালও ডাকা হয়। এ পর্যন্ত যানবাহনে পেট্রোলবোমা হামলায় নিহতের সংখ্যা অর্ধশতাধিক।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G