কর্ম বিরতিতে যাচ্ছেন শিক্ষকরা

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

primaryবেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর আল আমীন এ ঘোষণা দেন।

মানববন্ধনে শিক্ষক নেতা জানান, সহকারী প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৫ জুন থেকে ১০ জুন কালো ব্যাজ ধারণ, ১১ থেকে ১৫ জুন সকাল ১০-১১টা পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা টানানো হবে।

তিনি বলেন, শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও তাদের বেতন ড্রাইভারের চেয়েও কম। অপরদিকে প্রধান শিক্ষকের সঙ্গে আমাদের বেতন বৈষম্যও অনেক বেশি। এ বৈষম্য দূর করতে প্রধান শিক্ষকের বেতন স্কেল আট হাজার টাকা ও সহকারী শিক্ষকদের ৬ হাজার চারশ টাকা করার দাবি জানান তারা।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G