কাতারে দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৭ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫২ পূর্বাহ্ণ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

গত শুক্রবার রাতে দোহার নিউ সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতদের স্বজনরা জানিয়েছেন।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬) ও তেলি গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫)। আহত ওমর ফারুক ভূঁইয়াকে (৪০) দোহার হামাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়েন বলে নিহত সৈকতের চাচা আব্দুল মমিন জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে ফিরতে দেরি হওয়ায় তিনি সৈকতের মোবাইলে ফোন করেন। কিন্তু সেটি বন্ধ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া শুরু করেন। পরে নিউ সানাইয়া এলাকার হামাদ হাসপাতালে দুজনের মরদেহ পাওয়া যায়।

কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম বলেন, নিহত দুইজনের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করবেন তারা।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G