কামারুজ্জামানের মৃত্যুদন্ড স্থগিতের আহবান জাতিসংঘের
প্রতিক্ষণ ডেস্ক
জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ড স্থগিত চেয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার।
বুধবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি হাইকমিশনারের পক্ষ থেকে বাংলাদেশকে এ আহবান জানান।
তিনি বলেন, ‘কামারুজ্জামানের মৃত্যুদন্ড স্থগিতের জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’
একই সঙ্গে তিনি অভিযোগ করেন কামারুজ্জামানের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি এবং বিচার ব্যবস্থায় ত্রুটি রয়েছে।
এর আগে কামারুজ্জামানের মৃত্যুদন্ড স্থগিতের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
প্রতিক্ষণ/ এডি/ তপু


















