কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahbube alsmরিভিউ আবেদন করায় এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা স্থগিত হয়ে গেছে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কামারুজ্জামানের পক্ষে সুপ্রীম কোর্টে রিভিউ দায়ের করার পর এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, কামারুজ্জামানের আইনজীবীরা যেসব কথা বলেন সেগুলো আদালত অবমাননা হওয়ার মতো।

এ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের রিভিউটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যাবে।

প্রসঙ্গত, কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে ৪৪টি যুক্তি আনা হয়েছে। মূল ৪৫ পৃষ্ঠার আবেদনে মোট ৭০৪ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করে রিভিউ দাখিল করেন তার আইনজীবীরা।

প্রতিক্ষণ /এডি/নাসিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G