কারাগারে গয়েশ্বর
প্রতিক্ষণ ডেস্ক
রামপুরা থানার হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মহানগর জেলা ও দায়রা জজ আদালত। দুপুরে এই আদালতে আত্নসমর্পন করে জামিন আবেদন করেন তিনি।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১৩ সালে বিএনপির ডাকা কর্মসূচিতে মালিবাগ চৌধুরী পাড়ায় একজন মারা যান। এর প্রেক্ষিতে রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।
এবছরের ২০ মার্চ পুলিশ গয়েশ্বর চন্দ্র রায় সহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। গতকাল আদালত সেই অভিযোগপত্র আমলে নিয়ে ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রতিক্ষণ/এডি/বিএ


















