কার্যকরী তিন ওষুধ খুব শীঘ্রই আবিষ্কার!

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ১০:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ওষুধআমরা অনেকেই মাঝে মাঝে চিন্তা করি যে এমন কোন ওষুধ থাকত যা এ নিমিষেই আমাদের শরীরের সব রোগ ভালো করে দিবে। যা অনেকটাই আকাশ কুসুম কল্পনা দেখার মত। কিন্তু আনন্দের সংবাদ হলো, এমন অসাধারণ কিছু ওষুধ খুব শীঘ্রই ভবিষ্যতেই আবিষ্কার হবার সম্ভাবনা দেখা যাচ্ছে যা ওজন কমিয়ে দেওয়া,মানসিক শক্তি বাড়ানো সহ আরাে অনেক রোগের সমাধান দিবে। এখন জানা যাক সেই ওষুধ গুলাে সম্পের্ক:

ওষুধ ১- একই সাথে সারিয়ে তুলবে ডায়াবেটিস, ক্যান্সার এবং ডিমেনশিয়া

নিউ ইয়র্কে অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের গবেষকেরা বিশ্বাস করেন মেটফর্মিন নামের এক ওষুধ যা টাইপ টু ডায়াবেটিসে ব্যবহার করা হয়, তা আলঝেইমার্স, হৃদরোগ, ক্যান্সার এবং বয়স বাড়ার সাথে সাথে দেখা দেওয়া অন্যান্য স্বাস্থ্য সমস্যা সমাধানেও ব্যবহার করা যেতে পারে। তারা বর্তমানে এই ওষুধের একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিকল্পনা করছেন।

ওষুধ ২- পাকা চুলের সমস্যা দূর করবে চিরতরে

বাজারে পাওয়া যায় এমন অনেক পণ্য যা পাকা চুল কালো করতে পারবে বলে দাবি করে। তাহলে এই ওষুধের নতুনত্ব কোথায়? তবে বাজারে যেসব পণ্য পাওয়া যায় তারা চুলের গোড়ায় হাইড্রোজেন পারক্সাইড জমতে বাধা দেয়, ফলে চুল পাকে না। কিন্তু এসব ওষুধ স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এরা আসলে কাজ করে কিনা তারও কোনো শক্ত প্রমাণ নেই। সম্প্রতি এক নামী প্রসাধন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অন্যরকম উপায়ে চুল পাকা রোধ করা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এ নিয়ে তারা বিস্তারিত কিছু বলতে নারাজ।

ওষুধ ৩- ব্যাথা কমাবে কিন্তু নেশা তৈরি করবে না

পেইনকিলার ব্যবহারের একটি সাধারণ ঝুঁকি হলো এদের প্রতি নেশা অথবা এক ধরণের নির্ভরশীলতা তৈরি হয়ে যাওয়া। বেশ কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিরাপদ পেইনকিলার প্রস্তুতের চেষ্টা করছে যার প্রতি নেশা তৈরি হবে না ফলে ব্যাথা কমাতে তা ব্যবহার করা যাবে কোনোরকম জটিলতার ভয় ছাড়াই।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G