কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রকাশঃ সেপ্টেম্বর ২০, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ পূর্বাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

dhorsonশনিবার রাত ১০টার দিকে রাজধানীর পল্লবীতে এক কিশোরী (১৫) ধর্ষণের স্বীকার হয়। ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

মূলত তারা বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামের বাসিন্দা। কিন্তু এখন থাকেন মিরপুরের বৃন্দাবন বস্তিতে।

মা রেনু বেগম জানান, মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরেন। ঘর তালাবদ্ধ থাকলেও জানালা দিয়ে দেখেন তার মেয়ে বিছানায় গায়ে কম্বল দিয়ে শুয়ে রয়েছে। মেয়েকে ডাকাডাকি করলে সে কোনো জবাব দেয়নি। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে তিনি ঘরে ঢোকেন। এ সময় মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা হেমায়েত শিকদার বলেন, স্থানীয় হইরা নামের এক ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। ঐ ছেলেই তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G