কুনিওকে রংপুরে দাফন

প্রকাশঃ অক্টোবর ১৩, ২০১৫ সময়ঃ ১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

হোশি কুনিওবাংলাদেশে নিহত জাপানি নাগরিক হোশি কুনিওকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মি. কুনিওকে বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই বলে জানানো হয়।

রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে জানান, সোমবার রাত আনুমানিক তিনটার দিকে তাকে দাফন করা হয়।সেসময় জেলা প্রশাসক এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু জানান, মি. কুনিওর মরদেহ দাফন করার জন্য সোমবার মধ্যরাতে তাঁর কাছ থেকে অনুমতি নেয় স্থানীয় প্রশাসন।

সেসময় তাকে বলা হয়েছিল, যেকোন সময় দাফন হতে পারে, তাই তড়িঘড়ি অনুমতি নেয়া হচ্ছে। মি. কুনিওকে বাংলাদেশে দাফন করার ব্যাপারে জাপান সরকারের কোনো আপত্তি নেই, জানার পরই তিনি জেলা প্রশাসনকে অনুমতি দেন, বলে জানান মেয়র।

৩রা অক্টোবর রংপুরের কাউনিয়া থানায় আলুটারি এলাকায় অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত হন মি. কুনিও। এরপর থেকে তার লাশ রংপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা ছিল।
প্রতিক্ষণ/এডি/জেএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G