নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার শুরু হবে। প্রথম পর্যায়ের এ সাক্ষাৎকার শেষ হবে ২২ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ ডিসেম্বর ‘এ’ ইউনিটের মেধাক্রম অনুযায়ী ১ থেকে ১৭৫ জন, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭ জন এবং ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন ২১ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার ১৭৬ থেকে ৩৫০ জন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ৫২ জন এবং ‘সি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ১৬ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। শেষদিন ২২ ডিসেম্বর ‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখার ১ থেকে ১৪১ জন এবং ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২৪ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ৯টা ৩০ মিনিটে থেকে এ সাক্ষাৎকার শুরু হবে।
এছাড়া কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখা ও ‘সি’ ইউনিটের কোটায় ভর্তিচছুদের সাক্ষাৎকার ঐদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকার শেষে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি কার্যক্রম ৩ জানুয়ারি শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। নতুন এ শিক্ষাবর্ষে ৬টি অনুষদের ১৯টি বিভাগে ১ হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
প্রতিক্ষণ/এডি/এফটি
বিদেশে থাকা শিক্ষার্থীদের জন্য ১০টি সাবধানতা
চবিতে গোপন মদ কারখানায় অভিযান, দুইজন আটক
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
ভূমিকম্প আতঙ্কে ঢাবির বিভিন্ন হলে পাঁচ শিক্ষার্থী আহত
ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবি আগের তারিখে ভোট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চবিতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি
ইবিতে প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন
চবির ভর্তিতে থাকছে না পোষ্য কোটা, কমছে আসন
চবির এসবিএস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সংবর্ধনা-উৎসবে মেধাবৃত্তি পেল অর্ধশতাধিক শিক্ষার্থী