কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন আ’লীগের

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৯:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Birthday_241150570কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উদযাপন শুরু করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

 মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ০১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কেক কাটা হয়।

কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।

কেক কাটার পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর এই জন্মদিনে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিতে হবে আমাদের। যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়, ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দিতে হবে।

প্রতিক্ষণ/এডি/লিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G