কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fokhrul alamদীর্ঘ দুই মাস পর রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল ১০টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান। এ সময় দলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর টানা ৬ মাস ১০ দিন কারাবন্দী থেকে ১৫ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান। মুক্তির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

গত ২৬ জুলাই চিকিৎসার জন্য মির্জা ফখরুল স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই নেতা।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G