কেরানীগঞ্জে ৪ খুন মামলায় ৪ জনের ফাঁসি

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Fasiদক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় ৪ জন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ড প্রাপ্তরা হলেন, সুমন ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন ও নাজির উদ্দিন। মামলার অন্য আসামি আফসানাকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, পরকীয়ার জের ধরে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমপুর শাকিন এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান ও মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সাজুর ভাই বছিরউদ্দিন একটি মামলা করেন।

২০১৫ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই মনিরুজ্জমান আসামি সুমন ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G