কোনো বিশেষ দলকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

Marcia_S._Bernicat_ambassadমার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, ‘রাজনৈতি সংলাপ কিংবা নির্বাচন প্রশ্নে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র।’

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত।

চলমান সহিংসতার ঘটনায় আবারো উদ্বেগ জানিয়ে বার্নিকাট বলেন, ‘যেভাবে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন এবং এ ঘটনার নিন্দা জানাই। এ সহিংসতা বন্ধে প্রত্যেক রাজনৈতিক পক্ষকেই উদ্যোগ নেয়া উচিৎ।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। আর এ জন্য আমরা সরকারি ও বিরোধী দলের সঙ্গে কাজ করবো।’

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G