খানসামা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

মোহাম্মদ সাকিব চৌধুরী (দিনাজপুর প্রতিনিধি)

onlineদিনাজপুরের খানসামা অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার উপজেলার পাকেরহাটস্থ আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ঐ কমিটি গঠন করা হয়।

খানসামা অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের রংপুর বিভাগের সমন্বয়ক জসিম উদ্দিন।

সভায় ধীমান চন্দ্র দাসকে সভাপতি এবং আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া রনি ও পরাণ চন্দ্র রায়, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: নুর নবী ইসলাম, কোষাধ্যক্ষ কানাইলাল রায়, আইটি সম্পাদক মো: শাহানুর রহমান শাহীন, প্রচার ও দপ্তর সম্পাদক মো: আজিজার রহমান, কার্যকরী সদস্য রতন কুমার বিএসসি, রেজাউল ইসলাম, মো: মজনু আলম, মোস্তাফিক আহমেদ শামীম, আরিফুল ইসলাম ও আহসান হাবিব হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রইজ উদ্দিন রকি ও চিরিরবন্দর সাংবাদিক মো: মানিক হোসেন প্রমূখ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G