খালেদার বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hanif২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার করে জাতির মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফএ কথা বলেন।

হানিফ বলেন, ‘আজ সংবাদ সম্মেলনে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।’

হানিফ বলেন, হত্যা ও ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বিএনপির জন্মহয়েছে। তারই ধারাবাহিকতায় এখনও মিথ্যাচার করছে তারা।

‘শেখ হাসিনা বলেছেন- ৫ জানুয়ারির নির্বাচন নিয়ম রক্ষার’ খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করেন হানিফ।

খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কোথায় এ কথা বলেছেন। এটা মিথ্যাচার। এ মিথ্যাচার জনগণ মেনে নেবে না।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে পাল্টা সংবাদ সম্মেলন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G