খালেদার ভালোবাসা নেই, ভালোবাসার দিনে হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ১২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Untitled-210-e1405415420545বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতালের নামে দেশবাসীর সঙ্গে কৌতুক করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার কোনো ভালবাসা নেই, তাই ভালবাসা দিবসের দিন তিনি (খালেদা) ৭২ ঘণ্টার হরতাল ডেকেছেন।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘প্রতিবাদের ভাষা হরতালকে খালেদা জিয়া হাস্যকর করে ফেলেছেন। আগে হরতালে গাড়ি চলতো না, দোকানপাট খুলতো না। আর এখন হরতালে গাড়ি চলে, দোকানপাটও খুলে। তবে মাঝে মাঝে খালেদা জিয়ার বোমা বাহিনী সাধারণ মানুষ পুড়িয়ে মারে।’

হরতালে ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথে যানজট রয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার কোনও দয়া নেই,ভালবাসা নেই। তা না হলে তিনি ভালবাসা দিবসের দিন দেশব্যাপী হরতাল ডাকেন কিভাবে।’

খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে ‘নাটক’ করা হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সেখানে এতো মানুষের খাবার কেনো প্রবেশ করবে? সেখানে কি কোন সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে? জনগণ তা জানতে চায়।’

খালেদা জিয়ার কার্যালয় তল্লাশি করার জন্যও সরকারকে অনুরোধ করেন সাবেক এই মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে নেতা-কর্মীরা তরকারি, মাংস, মাছ নিয়ে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে খালেদা জিয়া ওরশের আয়োজন করেছেন।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G