খালেদার ভয়াবহ পতন হবে:সুরঞ্জিত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

suranjitআওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হরতাল-অবরোধ থেকে সরে না এলে ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষিত আন্দোলনে তার ভয়াবহ অবস্থা হবে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করা কোনো আন্দোলন হতে পারে না। খালেদা জিয়াকে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসতেই হবে।’

আওয়ামী লীগের এই জেষ্ঠ্য নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘হরতাল-অবরোধের এ অবস্থা থেকে খালেদা জিয়াকে বেরিয়ে আসতে হবে। নইলে ছাত্র সংগ্রাম পরিষদ যে আন্দোলন করার ঘোষণা দিয়েছে তাতে তার অবস্থা ভয়াবহ হবে।’

সৌদি শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক নেয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রসঙ্গ উল্লেখ করে সুরঞ্জিত বলেন, ‘খালেদা জিয়া কী ভাবেন আর সৌদি আরব কী ভাবে তা খালেদাকে বুঝতে হবে।’ খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, ‘পরীক্ষার সময়ে হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। আমাদের কোমলমতি শিশুদের পরীক্ষা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে দিন।’

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্র সংগ্রাম পরিষদ রোববার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়, এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কোনো শিক্ষার্থীর গায়ে যদি পেট্রোলবোমা পড়ে, তাদের শরীর যদি ঝলসে দেওয়া হয়, তাহলে হুকুমদাতাদেরও সমান পরিণতি হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/মুক্তা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G