খালেদা গ্রেপ্তার হলে আগুন জ্বলবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

kd86q7sk-e1416144044142বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল দল।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম আজাদ এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব এক বিবৃতির মাধ্যমে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘সরকার দেশের চলমান গণআন্দোলন দমাতে ব্যর্থ হয়ে দলীয় বিচারপতি নিয়োগ করে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে তাদের পতন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে।’

বিবৃতিতে তারা বলেন, ‘কোর্টের উদ্দেশ্য প্রণোদিত এ রায় দেশের জনগণ মানে না, মানবে না। বেগম জিয়াকে গ্রেপ্তার করা হলে সারাদেশে যে আগুন জ্বলবে, তাতে পুড়ে এ সরকার ছারখার হয়ে যাবে।’

বিবৃতিতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার, হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগসহ সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/মুক্তা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G