খালেদা ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sajahannewsinbdবিএনপি চেয়ারপারসন বেগম ‘খালেদা জিয়া  ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি বলে মন্তব্য করেছেন  নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় বাস, ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি বেগম খালেদা জিয়াকে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত নিতে বলেন।

শাহজাহান খান বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে পাক হানাদাররা বাঙালীদের গুলি করে মারতো। আর এখন তাদের দোসররা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’

একটি গানের লাইন টেনে বেগম খালেদা জিয়া ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্নাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘ধরা পড়েছে খালেদা জিয়া ও মান্না রঙিলা জালে। এ জাল থেকে তারা পালাতে পারবেন না।’

প্রতিক্ষণ /এডি/আনিস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G