খালেদা ‘জাতীয় লজ্জা’

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডটকম

1416494460মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে না যাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জাতীয় লজ্জা’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, খালেদা জিয়া কোনও জাতীয় নেতা নন, তিনি জাতীয় লজ্জা।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেন, ‘এটা খুবই লজ্জার কিন্তু উল্লেখ না করে পারছি না যে, একটি রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।’

বিএনপির নেতা-কর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা তাকে এবং তার দলকে সমর্থন করে, তাদের কথা ভেবে এখনও আমি অবাক হচ্ছি; আপনি কীভাবে একজনকে সমর্থন করতে পারেন, যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এবং আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন না? কীভাবে একজনকে সমর্থন করতে পারেন, যিনি জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে জোট করেন।’

বিএনপি-জামায়াত জোটের গত দেড় মাসের অবরোধ-হরতালে গাড়িতে পেট্রোলবোমায় শতাধিক মানুষের প্রাণহানির দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ছেলে বলেন, ‘কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন যিনি নারী ও শিশুদেরকে জীবন্ত পুড়িয়ে মারতে নির্দেশ দেন?’

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে বলেন, একুশে ফেব্রুয়ারির এই দিনে স্মরণ করছি ভাষা আন্দোলনের সব শহীদকে। তারা জীবন দিয়েছিলেন বলেই আমরা আমাদের ভাষা বাংলায় কথা বলতে পারছি। সেটা ছিলো আমাদের স্বাধীনতার চূড়ান্ত আন্দোলনের সূচনা। এই দিনে সব বাঙালিকে জানাই আমার শুভেচ্ছা।’

খালেদা জিয়া সক্রিয় রাজনীতিতে আসার পর এবারই প্রথম ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাননি। তার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা খালেদা জিয়ার পক্ষে সকালে শহীদ বেদিতে ফুল দিয়েছেন।

এদিকে, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত’ কারণে খালেদা জিয়া এবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি ঘোষণার পর গুলশানের ওই কার্যালয় থেকে আর বের হননি খালেদা জিয়া। ৫ জানুয়ারি পুলিশি বাঁধায় কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর থেকে সেখানেই আছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G