‘সন্ত্রাসীর সাথে সংলাপ বা আলোচনা হতে পারে না’

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ইনু

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেছেন, খালেদা আগুন সন্ত্রাসী। তার সঙ্গে সংলাপ বা আলোচনা হতে পারে না। তাকে আত্মসমর্পন করতে হবে।

শনিবার সকালে রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে জাসদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। রোববার বিকেলে ৪টায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে গুলিস্তান ও সায়েদাবাদ পর্যন্ত সহিংসতার প্রতিবাদে মানবন্ধন আহবান করেন ইনু।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এর মাধ্যমে তার রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। জনগণ এটা কখনই মানবে না। তাকে আত্মসমর্পন করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাসদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা।

প্রতিক্ষণ/এডি/সাজ্জাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G